
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন কাল রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রথম ধাপে কোনো কলেজে স্থান না পাওয়া কিংবা নানা কারণে নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করতে পারবেন।
সম্প্রতি আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) ব্যবহার করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের যোগ্যতা ও নিয়মাবলি
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন। মূলত চার ধরনের শিক্ষার্থী এ ধাপে আবেদন করতে পারছেন:
ফি এবং নিশ্চায়ন সংক্রান্ত নির্দেশনা
যারা প্রথম ধাপে আবেদন করেছিলেন কিন্তু কলেজ পাননি, তাদের দ্বিতীয় ধাপে আবেদনের সময় নতুন করে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তবে তাদের অ্যাকাউন্টে লগইন করে পুনরায় কলেজ নির্বাচন ও তথ্য পরিবর্তন বা আপডেট করতে হবে। তবে যারা একেবারেই নতুন আবেদন করবেন, তাদের নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
ভর্তি কার্যক্রমের সময়সূচি
শিক্ষার্থীদের আবেদনের সময় কোটা সম্পর্কিত শর্তাবলি ভালোভাবে দেখে নেওয়ার এবং ফল প্রকাশের পরপরই সময়মতো নিশ্চায়ন সম্পন্ন করার জন্য বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: স্বাধীন চৌধুরী
©২০২৬ নিউজ রেজিস্টার বাংলা