ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আর্টস
  4. খেলাধুলা
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. ময়মনসিংহ
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদ মাতৃত্ব আমাদের অঙ্গীকার: ময়মনসিংহ নরমাল ডেলিভারি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নবী হোসেন লাদেন
অক্টোবর ৩০, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!



“নিরাপদ মাতৃত্ব আমাদের অঙ্গীকার” এবং “Every Mother Safe. Every Baby Healthy” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে নরমাল ডেলিভারি সেন্টারের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার দুপুর ২:০০ টায় ময়মনসিংহ নরমাল ডেলিভারি সেন্টারের উদ্যোগে (চালিয়াপাড়া, ব্রহ্মপূত্র মোড়, রেডিয়েন্ট হাসপাতালের ৬ষ্ঠ তলা, ময়মনসিংহ) এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত মিডওয়াইফবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ৬৭ জন নার্স উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব ও মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনার মূল বিষয়বস্তুগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল :

নিরাপদ মাতৃত্ব ও মাতৃস্বাস্থ্য সচেতনতা

নরমাল ডেলিভারির গুরুত্ব ও উপকারিতা

গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী সেবা

মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ

মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুঝুঁকি কমাতে করণীয়

বক্তারা বলেন, প্রসূতি মায়েদের নিয়মিত গর্ভকালীন যত্ন এবং সচেতনতাই পারে মা ও নবজাতকের মৃত্যুঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে। বিশেষ করে অপ্রয়োজনীয় সিজারের পরিবর্তে নরমাল ডেলিভারির উপকারিতা ও এর কার্যকারিতা সম্পর্কে সমাজের সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

খুব শীঘ্রই সম্পূর্ণরুপে আসছে News Registrar! পরীক্ষামূলক যাত্রায় যুক্ত থাকুন...