ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আর্টস
  4. খেলাধুলা
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. ময়মনসিংহ
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

জাসদ কার্যালয় থেকে ‘আওয়ামী সমর্থক’ সন্দেহে অর্ধশতাধিক আটক

নবী হোসেন লাদেন
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!



রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৫০ জনেরও বেশি মানুষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।

​ডিএমপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে এই অভিযান শুরু হয়।

​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ে বহিরাগতদের উপস্থিতি ও গোপন বৈঠকের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে যায়। কার্যালয়ের ভেতর থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে বা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

​আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পল্টন মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা সন্দেহ থাকবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​পুলিশ জানিয়েছে, বিকেল পর্যন্ত ওই এলাকায় গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত ছিল।

খুব শীঘ্রই সম্পূর্ণরুপে আসছে News Registrar! পরীক্ষামূলক যাত্রায় যুক্ত থাকুন...