ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আর্টস
  4. খেলাধুলা
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. ময়মনসিংহ
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Link Copied!

স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের অবস্থান আরও একবার দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

​জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সলিউশন’-এর উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিস্তারিত জানানো হয়।

​বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণাঙ্গ ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশ সব সময়ই সোচ্চার। একই সঙ্গে আন্তর্জাতিক এই সংস্থায় ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার জন্য আবারও জোর দাবি জানান তিনি।

​বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব বাস্তবায়নের তাগিদ দেন। ফিলিস্তিনিদের নিজস্ব নেতৃত্ব সুনিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে স্পষ্ট জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপরও তিনি আলোকপাত করেন।

​জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনআরডব্লিউএ’ (UNRWA)-এর ভূমিকা সচল রাখার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সংস্থাটির কার্যক্রম টিকিয়ে রাখতে টেকসই অর্থায়ন বজায় রাখা জরুরি। একই সঙ্গে গাজায় যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি, জনসংখ্যার বিন্যাস বদলে দেওয়ার অপচেষ্টা এবং অবৈধ বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

​বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে দুই-রাষ্ট্র নীতি বাস্তবে রূপ দেওয়ার নানা কার্যকর কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।

খুব শীঘ্রই সম্পূর্ণরুপে আসছে News Registrar! পরীক্ষামূলক যাত্রায় যুক্ত থাকুন...