ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আর্টস
  4. খেলাধুলা
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. ময়মনসিংহ
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিদ্ধান্ত নির্ণায়ক ওয়ানডেতে বাটলারের স্থলাভিষেক ড্যান লরেন্স

নবী হোসেন লাদেন
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!



হেডিংলিতে ইনজুরিতে পড়ে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের শেষ ও চূড়ান্ত ওয়ানডে থেকে ছিটকে গেছেন ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার জশ বাটলার। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ড্যান লরেন্স।

​রোববার সিরিজ নির্ধারণী ম্যাচটি দু’দলের জন্যই অঘোষিত ফাইনাল রূপ নিয়েছে। প্রথম দুটি ম্যাচের একটিতে ৮৯ রানে ইংল্যান্ড জয় পেলেও, দ্বিতীয়টিতে ১৬ রানে শ্রীলঙ্কার কাছে হেরে বসে স্বাগতিকরা। ১-১ সমতায় থাকা এই সমীকরণে শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ট্রফি।

​গত বৃহস্পতিবার হেডিংলিতে রান নিতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান বাটলার। মাঠ ছাড়ার আগে ৪৯ বলে ৬৯ রানের এক কার্যকারী ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ৫টি চার ও ৫টি ছক্কায়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে যে, তাঁর সুস্থ হতে সময় লাগবে এবং বিকল্প হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ড্যান লরেন্সকে।

​যদিও লরেন্স এখন পর্যন্ত সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেননি, তবে দেশের হয়ে ১৭টি টেস্টে ৮৫৮ রান করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। সদ্যসমাপ্ত পাকিস্তান সিরিজেও হাঁকিয়েছেন তিনটি ফিফটি।

​মূল একাদশে উইকেটরক্ষক হিসেবে বাটলারের স্থলাভিষেক হওয়ার দৌড়ে অবশ্য এগিয়ে আছেন জর্ডান কক্স। এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলা কক্সের কাঁধেই সম্ভবত গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর দায়িত্ব উঠতে যাচ্ছে।

খুব শীঘ্রই সম্পূর্ণরুপে আসছে News Registrar! পরীক্ষামূলক যাত্রায় যুক্ত থাকুন...