ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আর্টস
  4. খেলাধুলা
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. ময়মনসিংহ
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকে শিক্ষক নিয়োগের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

নবী হোসেন লাদেন
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না পেলেও পরবর্তীতে যাচাই-বাছাই সাপেক্ষে পর্যায়ক্রমে তা প্রার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

​ফেসবুক পোস্টে ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন, সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগপত্র পাওয়া নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

​প্রার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবরের মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলেও হতাশ হওয়ার কারণ নেই। বিষয়টি পরবর্তীতে নিয়ম অনুযায়ী যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে সব বৈধ প্রার্থীর কাছে নিয়োগপত্র পাঠানো হবে।

​তিনি আরও স্মরণ করিয়ে দেন, যেকোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে প্রাক-নিয়োগ পুলিশ ভেরিফিকেশন ও প্রশাসনিক ভেটিং একটি নিয়মিত ও স্বাভাবিক আইনি প্রক্রিয়া।

খুব শীঘ্রই সম্পূর্ণরুপে আসছে News Registrar! পরীক্ষামূলক যাত্রায় যুক্ত থাকুন...