ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আর্টস
  4. খেলাধুলা
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. ময়মনসিংহ
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নাগোয়া বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশের অনুশীলন, ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

নবী হোসেন লাদেন
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!



জাপানের নাগোয়ায় পৌঁছানোর পরপরই প্রতিকূল আবহাওয়ার মুখে পড়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এশিয়ান গেমসে অংশ নিতে গতকাল জাপানে পৌঁছালেও বৃষ্টির কারণে টুর্নামেন্টের শুরুতেই চরম শিডিউল বিপর্যয়ে পড়েছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্তরা।

​শনিবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কোনো মাঠের অনুশীলনে নামতে পারেনি দল। হোটেলে বসেই দিন কাটাতে হয়েছে ক্রিকেটারদের। আজ বৃষ্টিতে শুধু বাংলাদেশের অনুশীলনই ব্যাহত হয়নি, প্রভাব পড়েছে টুর্নামেন্টের মূল সূচিতেও। আবহাওয়া খারাপ থাকায় নেপাল-জাপান এবং মালয়েশিয়া-ওমানের মধ্যকার দুটি ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

​পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে জাতীয় দলের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আয়োজক কমিটি ইতিমধ্যে বাংলাদেশকে জানিয়েছে, রোববার সকালেও মাঠের অবস্থা অনুশীলন উপযোগী থাকবে না।

​পরিস্থিতি নিশ্চিত করে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, “সকালের অনুশীলন সেশনটি বাতিল করা হয়েছে। বৃষ্টির কারণে মাঠ ব্যবহার করা যাচ্ছে না। তবে দিনের শেষভাগে অন্য কোনো সময়ে সেশন নিশ্চিত করা সম্ভব কি না, তা আজ রাতে আয়োজকরা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন।”

​আগামী ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে টুর্নামেন্টের শুরুতেই এই আবহাওয়া পরিস্থিতি এবং পর্যাপ্ত প্রস্তুতি না পাওয়া নিয়ে চিন্তার ভাঁজ পড়ছে দল সংশ্লিষ্টদের কপালে।

খুব শীঘ্রই সম্পূর্ণরুপে আসছে News Registrar! পরীক্ষামূলক যাত্রায় যুক্ত থাকুন...